সিলেট সিক্সার্সেও রয়েছে একাধিক তারকা। সাব্বির রহমান, নাসির হোসেন, নুরুল হাসান সোহান, কামরুল ইসলাম রাব্বিদের সঙ্গে বিদেশি তারকা হিসেবে রয়েছেন রিচার্ড লেভি, আন্দ্রে ফ্লেচার, লিয়াম প্লাঙ্কেট, ক্রিসমার সান্তোকিরা।
শনিবার বিপিএলের উদ্বোধনী ম্যাচে পরস্পরের বিপক্ষে খেলবে ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সাস। বোঝাই যাচ্ছে, আসরের শুরুর ম্যাচটা হতে যাচ্ছে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
প্রথম ম্যাচের আগে ঢাকা ডায়নামাইটস অবশ্য কিছুটা চাপে থাকবে। একঝাঁক বিদেশি তারকার মধ্যে কেবলমাত্র পাঁচজনকেই খেলাতে পারবে ঢাকা। তাই কাকে রেখে কাকে নেবেন এমন একটা মধুর ঝামেলায় রয়েছেন ডায়নামাইট অধিনায়ক সাকিব আল হাসান। সিক্সার্সের অধিনায়ক সাব্বির রহমানের অবশ্য এই ঝামেলা নেই। বিদেশি ক্রিকেটারদের মধ্যে আন্দ্রে ফ্লেচার, ক্রিসমার সান্তোকি, লিয়াম প্লাঙ্কেট, রস হুইটলি ও দাসুন শানাকা খেলতে পারেন।
ঢাকা ডায়নামাইটস সম্ভাব্য একাদশ : এভিন লুইস, কুমার সাঙ্গাকারা, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদী মারুফ, জহুরুল ইসলাম, সুনীল নারাইন, আবু হায়দার রনি, মোহাম্মদ শহীদ, সাকলাইন সজীব, কেভন কুপার ও ক্যামেরন ডেলপোর্ট।
সিলেট সিক্সার্স সম্ভাব্য একাদশ : রস হুইটলি, আন্দ্রে ফ্লেচার, সাব্বির রহমান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, নুরুল হাসান, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ শরীফ, দাসুন শানাকা, লিয়াম প্লানকেট ও ক্রিসমার সান্তকি।
![]() |
| All Sports |








