Sunday, October 29, 2017

অনাগত সন্তানের নাম ঠিক করে ফেললেন রোনালদো

আগামী নভেম্বরে তাঁদের ঘরে আসতে যাচ্ছে নতুন আরেক অতিথি। চতুর্থ সন্তানের বাবা হচ্ছে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন খরব হলো অনাগত এই সন্তানের নামও ঠিক করে ফেলেছেন তিনি। রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের মেয়ে নাম এলেনা মার্টিনা।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লাইভ ভিডিওতে রোনালদো জানিয়েছেন,’ আমাদের দুজনের পছন্দেই মেয়ের নাম রাখা হয়েছে। নামের প্রথম অংশটা আমি বেছে নিয়েছি, আর জিও দ্বিতীয় অংশ।’
এই কিছুদিন আগেই গত জুনে যমজ সন্তানের বাবা হয়েছেন রোনালদো। এর পরই জানা গেছে আরেকটি সন্তান আসছে তাঁদের ঘরে। তার নামও ঠিক করে ফেলেছেন তাঁরা।
রাশিয়ান সুপার মডেল ইরিনা শায়াকের সঙ্গে রোনালদোর সম্পর্ক চুকেবুকে যাওয়ার পরই গত বছর নভেম্বরে এই পর্তুগিজ উইঙ্গার সম্পর্কে জড়ান স্পেনের জর্জিয়ানার সঙ্গে।
All Sports
Add caption

No comments: