তাঁর ব্যাটে পিষ্ট হয়েই প্রথম টি-টোয়েন্টি ম্যাচটা হেরেছে বাংলাদেশ। টাইগার বোলারদের ছাতু বানিয়ে ২৭ বলে ৪৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এবি ডি ভিলিয়ার্স। এই ঝড়ো ইনিংসের কাছেই হেরে বসে বাংলাদেশ। ম্যাচ সেরার পুরস্কারটাও যায় এবির পকেটে। তবে এতকিছুর পরও তৃপ্ত নন এই তারকা ব্যাটসম্যান।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আউট নিয়ে আক্ষেপ রয়েছে এবি ডি ভিলিয়ার্সের। আরো কিছুক্ষণ উইকেটে থাকা উচিত ছিল বলে মনে করেন এই বিস্ফোরক ক্রিকেটার। তিনি বলেন, আরো কিছুক্ষণ টিকে থাকা দরকার ছিল। রানটা ৭০-এর বেশি হলে ভালো লাগত। আসলে আমি হতাশ। তখন আউট হওয়াটা আসলেই হতাশার। উইকেটে পেস ও বাউন্স ছিল। আমি ভালোভাবেই বলটা দেখছিলাম। আর কিছুক্ষণ উইকেটে থাকলে রানটা ২০০-এর বেশি হতো তবে সুযোগটা কাজে লাগানো যায়নি।
হাফ সেঞ্চুরি মিস করলেও দল জিতেছে বলে ভালো লাগছে এবির। এখন থেকে তিন নম্বরেই ব্যাটিং করার কথা ভাবছেন তিনি। ডি ভিলিয়ার্স বলেন, ‘এই ফরম্যাটটা আমার বেশ পছন্দের। আর তিন নম্বরে ব্যাটিং করাটা বেশ কাজে দিচ্ছে। প্রথম ওভারগুলোকে বেশ ভালোভাবে ব্যবহার করা যায়।’

No comments:
Post a Comment