Thursday, November 30, 2017

ভারতের কোনো ক্রিকেটার পরবেন না ১০ নম্বর জার্সি।

কিংবদন্তি শচীন টেন্ডুলকারের স্মৃতিবিজড়িত ১০ নম্বর জার্সিকে অবসরে পাঠাচ্ছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়তো আসবে না বিসিসিআইর কাছ থেকে। কিন্তু ভারতের অন্য কোনো খেলোয়াড়ই ভবিষ্যতে পরবেন না এই ১০ নম্বর জার্সি।
২০১৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন টেন্ডুলকার। অবসান ঘটিয়েছিলেন দুই যুগের বর্ণিল ক্রিকেট ক্যারিয়ারের। ভারতের ক্রিকেট অঙ্গনে ১০ নম্বর জার্সির কথা মনে হলেই ভেসে ওঠে টেন্ডুলকারের মুখ। 
গত আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেকের সময় পেসার সদরুল ঠাকুর গায়ে তুলেছিলেন ১০ নম্বর জার্সি। এ নিয়ে শচীনভক্তদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে রোহিত শর্মাও খোঁচাখুঁচি করেছিলেন ঠাকুরকে। এসব বিতর্কে না জড়ানোর জন্যই অনানুষ্ঠানিকভাবে টেন্ডুলকারের ১০ নম্বর জার্সিকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেছেন, ‘এটা অযথাই একটা বিতর্ক তৈরি করে আর খেলোয়াড়রা সমালোচিত হন। কাজেই এ নম্বরের জার্সিটাকে অনানুষ্ঠানিকভাবে অবসরে পাঠানোই ভালো। আন্তর্জাতিক ম্যাচের বাইরে কেউ অবশ্য এই জার্সি পরতেও পারে।’

টেন্ডুলকারকে শ্রদ্ধা জানিয়ে বিপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসও ২০১৩ সালে অবসরে পাঠিয়েছিল তাদের ১০ নম্বর জার্সিটাকে।

ফুটবলবিশ্বে জার্সি অবসরে পাঠানোর অনেক দৃষ্টান্তই দেখা যায়। আর্জেন্টাইন ডিফেন্ডার হাভিয়ের জেনেত্তির স্মরণে ৪ নম্বর জার্সি অবসরে পাঠিয়েছিল ইন্টার মিলান। এসি মিলানেও এখন কারো গায়ে দেখা যায় না ৩ নম্বর জার্সি। কারণ, এই নম্বরের জার্সি পরেই দীর্ঘদিন ক্লাবটিতে খেলেছেন পাওলো মালদিনি।                                                   All Sports
All Sports

No comments: